চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন ৭ নভেম্বর শুরু হবে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন ৭ নভেম্বর শুরু হবে।


আলোকিত বার্তা:চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন ৭ নভেম্বর শুরু হবে।ওইদিন বিকাল সোয়া ৪টায় বসবে অধিবেশন।বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি। সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযাগ-১) মো. নূরুল হুদা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ অধিবেশন কতদিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তবে সংবিধান রক্ষার এ অধিবেশনের কার্যদিবস দীর্ঘ হবে না বলে জানা গেছে।এর আগে মাত্র চার কার্যদিবস চলার পর ১২ সেপ্টেম্বর চতুর্থ অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Top