গায়ে যে দলেরই জার্সি থাকুক না কেন দুর্নীতিবাজ-লুটেরাদের ঠিকানা হবে জেলখানায় খালেদা জিয়ার পাশে। - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

গায়ে যে দলেরই জার্সি থাকুক না কেন দুর্নীতিবাজ-লুটেরাদের ঠিকানা হবে জেলখানায় খালেদা জিয়ার পাশে।


আলোকিত বার্তা:চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,গায়ে যে দলেরই জার্সি থাকুক না কেন দুর্নীতিবাজ-লুটেরাদের ঠিকানা হবে জেলখানায় খালেদা জিয়ার পাশে।বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

রাষ্ট্র-প্রশাসন-অর্থনীতি-সমাজের সব স্তরে সুশাসন প্রতিষ্ঠা ও চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান জোরদার এবং অব্যাহত রাখার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ গণমিছিলের আয়োজন করে ঢাকা মহানগর জাসদ।ইনু বলেন, দুর্নীতিবাজ-লুটেরা, অসৎ অফিসার, রাজনীতিকদের বিরুদ্ধে ত্রিমুখী অভিযান পরিচালনা করতে হবে। দুর্নীতিবাজ-লুটেরা, অসৎ অফিসার, রাজনীতিকদের অপরাধী সিন্ডিকেট ধ্বংস করতে হবে। চলমান শুদ্ধি অভিযান ও দুর্নীতিবিরোধী অভিযান জেলা-উপজেলা পর্যন্ত পরিচালনা করতে হবে।তিনি বলেন, যে দুর্নীতিবাজ-লুটেরা উইপোকা-ইঁদুরের মতো শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের সুফল খেয়ে ফেলছে, সরকারের গায়ে কালিমা লাগাচ্ছে তারা যত ক্ষমতাবান হোক না কেন তাদের ধরতে হবে।এ সময় সুশাসনের জন্য আইনের শাসন নিশ্চিত, মুখ বা দল না দেখে আইনের কঠোর প্রয়োগ, রাষ্ট্র-প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী নির্দেশিত চলমান শুদ্ধি অভিযান ও দুর্নীতিবিরোধী অভিযানের পক্ষে ১৪ দল, মহাজোটের শরিক দলগুলোর সৎ ও দেশপ্রেমিক নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

জাসদ সভাপতি বলেন, খালেদা জিয়া-তারেককে মাথায় তাজ বানিয়ে বিএনপি নেতাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছুই নয়।ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে গণমিছিল-পূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোটে হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মো. মোহসীন, সাইফুজ্জামান বাদশা, মাইনুর রহমান, মো. নুরুন্নবী, অ্যাডভোটে মহিবুর রহমান মিহির, ইদ্রিস ব্যাপারী, এ কে এম শাহ আলম, ইদ্রিস আলী, উম্মে হাসান ঝলমল, শরিফুল কবির স্বপন, সামছুল ইসলাম সুমন, আহসান হাবীব শামীম প্রমুখ।

সমাবেশ শেষে জাসদের গণমিছিল বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, দিলকুশা, মতিঝিল, তোপখানা, প্রেস ক্লাব, বিজয়নগর, পল্টন এলাকা প্রদক্ষিণ করে। জাসদের গণমিছিলে ‘সুশাসনের বিকল্প নাই-দুর্নীতিবাজদের ক্ষমা নাই’, ‘ঘুষ, দুর্নীতির দিন শেষ-সুশাসনের বাংলাদেশ’, ‘অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- বন্ধ কর’, ‘শেখ হাসিনার নির্দেশ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ’, ‘শেখ হাসিনার নির্দেশ-সুশাসনের বাংলাদেশ’, ‘জাসদ লড়বে-সুশাসন আনবে’ স্লোগানে মুখরিত ছিল।

Top