সরকার দেশের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

সরকার দেশের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।


আলোকিত বার্তা:লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন,সরকার দেশের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।ভারতের যা কিছু দরকার এ সরকার সবকিছু দিয়েছে।বর্তমান সরকার বার বার ভারতের কাছে কূটনৈতিকভাবে পরাজিত হয়েছে।

সোমবার নিজ কার্যালয়ে এলডিপির নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।অলি আহমদ বলেন,ভারতের সঙ্গে অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে,বিশেষ করে নদীর পানি।এ সরকার ২০০৮ সালের পর থেকে ক্ষমতায় আছে।কিন্তু কোনো নদীর পানি আনতে পারেনি। অন্যদিকে ভারতের যা দরকার সবকিছু দিয়ে দিয়েছে।তিনি বলেন,ছাত্রদের হাতে সরকার অস্ত্র তুলে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে শায়েস্তা করার জন্য। এদের হাতে অবৈধ টাকাও তুলে দেয়া হয়েছে। চাঁদাবাজি ও গুণ্ডামি করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। অবুঝ ছেলে-মেয়েরা রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এক শ্রেণির শিক্ষকও তাদের সঠিকপথে রাখার পরিবর্তে বিপথগামী করার ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলো অশান্ত। ছাত্র, অভিভাবক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি, হত্যাকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে অলি আহমদ বলেন,দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়নি।বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনকালীন জনগণ বিভিন্নভাবে নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে।কারণ দেশ স্বাধীন হয়েছে জনগণ স্বাধীন হয়নি। তাই আমাদের সবাইকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। আইনের শাসন,সুশাসন,ন্যায় বিচার,মানবাধিকার,দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, দলীয়করণমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। আমরা একে অপরকে দোষারোপ করে কখনও দেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সবাইকে সত্য উপলব্ধি করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে।

Top