দেশে বাকস্বাধীনতা নেই,যে কারণেই হত্যা করা হয়েছে বুয়েটের আবরার ফাহাদকে। - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

দেশে বাকস্বাধীনতা নেই,যে কারণেই হত্যা করা হয়েছে বুয়েটের আবরার ফাহাদকে।


আলোকিত বার্তা:বিএনপি দেশের মানুষের স্বার্থ রক্ষায় মাঠে নেমেছে।সে কারণে ভীত হয়েই দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদকে সরকার গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।রবিবার (১৩ অক্টোবর) দুপুরে প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে গুলশানে নিজ বাসভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার সময় তিনি এসব কথা বলেন।

ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন,দেশে বাকস্বাধীনতা নেই,যে কারণেই হত্যা করা হয়েছে বুয়েটের আবরার ফাহাদকে।এর প্রতিবাদে বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। তাতে ভীত হয়েই সরকার এখন দলের নেতাকর্মীদের আটক করছে।তিনি বলেন,এই সরকার ভারতের সাথে যে চারটি চু্ক্তি করেছে তার সবগুলোই দেশের স্বার্থবিরোধী। এই চুক্তির ফলে ফেনী নদীর পানি ভারত নিয়ে যাবে। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করবে, বিদেশ থেকে এলপিজি গ্যাস এনে তা ভারতকে দেয়া হবে আর সমুদ্রসীমায় রাডার স্থাপন করবে। সবগুলোই ভারতের স্বার্থে করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থে কিছুই আনতে পারেননি। এসব বিষয় নিয়েই বুয়েট ছাত্র আবরার ফাহাদ তার ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে।

ড.মোশাররফ বলেন,আবরার ফাহাদ যে স্ট্যাটাস দিয়েছে এটা শুধু তার নিজের বক্তব্য নয়।এটা সারা দেশের মানুষের মনের কথা।
কলেজ ও বিশ্ববিদ্যালয় বুদ্ধিস্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন ঢাবির অধ্যাপক ড.সুকোমল বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্যফ্রন্টের নেতা গৌতম চক্রবতী, সুশীল বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, জিকু বড়ুয়া ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

Top