বুয়েটের উপাচার্য অসুস্থ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

বুয়েটের উপাচার্য অসুস্থ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


আলোকিত বার্তা:বুয়েটের উপাচার্য অসুস্থ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ভিসি অসুস্থ বলে এখনো শিক্ষার্থীদের কাছে যাননি,তবে তিনি যাবেন।(৮ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে ডাকা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় আওয়ামী লীগ দায় নেবে কিনা- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতাসীন দলে অনেকেই ঢুকে পড়ে। এখানে দেখার বিষয়ে এক্ষেত্রে আমাদের ভূমিকা কী। অপকর্ম করে কেউ পার পায় না, পাবে না। বিএনপির সময় অপকর্মের বিরুদ্ধে কোনো প্রশাসনিক বা দলীয় ব্যবস্থা ছিল না। কিন্তু আওয়ামী লীগ সব অপকর্মের বিরুদ্ধে।তিনি বলেন, আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেই এবং প্রশাসনিক ব্যবস্থা নেই। প্রশাসন প্রধানমন্ত্রীর মনোভাব জানে এবং তাই কঠোর ব্যবস্থা নিচ্ছে। ৫ মিনিটের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বিচার প্রক্রিয়া চলছে। একদিনই তো আর বিচার করা যায় না।

বুয়েটে ছাত্র হত্যা নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন হওয়ার মতো পরিবেশ হচ্ছে-এ বিষয়ে আপনারা প্রস্তুত কিনা, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোথাও আন্দোলনের ছোট ঢেউও নেই। ছাত্রলীগের গুটিকয়েক অপরাধ করলে বা যুবলীগের গুটিকয়েক অপরাধ করলে সেটার জন্য গোটা সংগঠন দায়ী নয়। দলের পরিচয়ে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না।জামায়াত-শিবির নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে দলের তালিকায় জামায়াত নেই। জামাত-শিবির নিষিদ্ধের বিষয়টি আদালতে বিচারাধীন। এটা আদালতের বিষয়।বিচারহীনতার কারণে বারবার ছাত্র হত্যার ঘটনা ঘটছে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, বিচারহীনতা নেই। প্রতিটি ঘটনার বিচার হয়েছে। চাঁদের ঔজ্জ্বল্য আছে। ছোট কালিমা চাঁদের ঔজ্জ্বল্য ম্লান করতে পারে না।

Top