জামায়াতের উদ্বেগ ভারতের সাথে সমঝোতা স্মারক নিয়ে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

জামায়াতের উদ্বেগ ভারতের সাথে সমঝোতা স্মারক নিয়ে


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে শনিবার(৫ অক্টোবর)দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ফেনী নদী থেকে ভারতকে ১.৮২ কিউসেক পানি প্রত্যাহারের অধিকার দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সংগঠনটির নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন,ফেনী নদী থেকে ভারতকে ১.৮২ কিউসেক পানি প্রত্যাহার করার অধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন।

এ ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের পূর্বে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো ভারতের নিকট বাংলাদেশের স্বার্থ বিকিয়ে না দিয়ে গঙ্গা ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করে দেশে ফেরার আহ্বান জানিয়েছিল। কিন্তু অত্যন্ত বেদনা ও পরিতাপের বিষয় তিনি ভারতের নিকট থেকে বাংলাদেশের স্বার্থ আদায় করার পরিবর্তে বাংলাদেশের ফেনী নদীর পানি দিয়ে এসে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। তার জাতীয় স্বার্থ বিরোধী এ কর্মকাণ্ডে দেশবাসী বিক্ষুব্ধ ও মর্মাহত।

পরওয়ার বলেন,গঙ্গা ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে কোন আলোচনা আদৌ হয়েছে কিনা তাও দেশবাসী জানে না। উপরন্তু তিনি ফেনী নদীর পানি ভারতকে দিয়ে এসেছেন। এতে তার সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হয়েছে। তিনি বাংলাদেশের জনগণকে হতাশ করেছেন। বাংলাদেশের স্বার্থ আদায়ে প্রধানমন্ত্রীর চরম ব্যর্থতায় দেশের জনগণ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।

Top