আপনারা(মিডিয়া)যাকে গডফাদার বলছেন তাকে তো গ্রেফতার করা হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

আপনারা(মিডিয়া)যাকে গডফাদার বলছেন তাকে তো গ্রেফতার করা হয়েছে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আপনারা(মিডিয়া)যাকে গডফাদার বলছেন তাকে তো গ্রেফতার করা হয়েছে।এ অভিযান চলছে,চলবে।এটা কোনো দল,ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়।যারা দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা হচ্ছে।রোববার(৬ অক্টোবর)সন্ধায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন(আইইবি) মিলনায়তনে এক কর্মশালায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে‘কর্মদক্ষতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম’শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।ওবায়দুল কাদের বলেন,যারা দুর্নীতি ও দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত তাদের কেউ ছাড় পাবে না।যতক্ষণ পর্যন্ত দুর্নীতির চক্র ভেঙে দিতে না পারবো ততক্ষণ এ অভিযান চলবে। এ অভিযান কোনো দল,ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

তিনি বলেন,দেশে নিরবে ডিজিটাল বিপ্লব হচ্ছে। এর রূপকার সজিব ওয়াজেদ জয় ও ববি।যাদের অক্লান্ত প্রচেষ্টায় আমরা এ উদ্যোগ জাতীয় নির্বাচনে কাজে লাগিয়ে জয়লাভ করেছি। আমাদের ডিজিটাল মিডিয়ায় খুব বেশি আসক্ত হওয়া যাবে না। সেখানে সব নেতিবাচক কথা প্রচার হয় না এখানে ইতিবাচক কিছু কথা আছে সেগুলো নিতে হবে,প্রচার করতে হবে।কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়,বাংলাদেশের(বিডিইউ)উপাচার্য প্রফেসর ড.মুনাজ আহমেদ নূর।বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড.মো.হোসেন মনসুরের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপ-কমিটির সদস্য সচিব এম এ সবুর, অধ্যাপক মাহফুজুল ইসলাম, সুফী ফারুক ইবনে আবু বকর। এসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Top