আজকে প্রশ্ন করে লাভ নেই।সম্রাট গ্রেফতার হয়েছেন তার কাছ থেকে আপনারা বহু সাম্রাজ্যের খবর পাবেন। - Alokitobarta
আজ : বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

আজকে প্রশ্ন করে লাভ নেই।সম্রাট গ্রেফতার হয়েছেন তার কাছ থেকে আপনারা বহু সাম্রাজ্যের খবর পাবেন।


আলোকিত বার্তা:যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের কাছে বহু সাম্রাজ্যের খবর পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।রোববার(৬ অক্টোবর)বিকেলে রাজধানীর মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।রব বলেন,ইসমাইল হোসেন সম্রাট তো গ্রেফতার হলেন আজ। এর ১৫ দিন আগে উনি তো উনার কার্যালয়ে ছিলেন তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকায় পৌঁছালেন? আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি করেছিল?

তিনি বলেন,আজকে প্রশ্ন করে লাভ নেই।সম্রাট গ্রেফতার হয়েছেন তার কাছ থেকে আপনারা বহু সাম্রাজ্যের খবর পাবেন।টপ টু বটম সবকিছুই আপনারা শুনতে পারবেন।প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে আওয়ামী লীগের এক সময়ের এই মিত্র বলেন,প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমাদের সম্পূর্ণ আলোচনা শেষ হয়নি।আমরা এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করব না।আগামী ১৩ অক্টোবর জাতীয় ঐক্য ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে জানিয়ে রব বলেন, এ দিন বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা করবে ঐক্যফ্রন্ট।

রব আরও বলেন, ঐক্যফ্রন্ট অতীতে ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতে আমাদের ঐক্য আরও সুদৃঢ় হবে।এর আগে বিকেল ৩টার দিকে ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডি সহ-সভাপতি তানিয়া রব, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক প্রমূখ উপস্থিত ছিলেন।

Top