নামের সম্রাটকে গ্রেফতার করা হলেও দুষ্কর্মের সম্রাটদের ধরা হচ্ছে না বলে অভিযোগ - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

নামের সম্রাটকে গ্রেফতার করা হলেও দুষ্কর্মের সম্রাটদের ধরা হচ্ছে না বলে অভিযোগ


আলোকিত বার্তা:ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সভাপতি(বহিষ্কৃত)ইসলাম হোসেন সম্রাট গ্রেফতার হওয়ার ঘটনাকে মানুষের দৃষ্টি ঘোরানোর নাটক হিসেবে অবিহিত করেছে বিএনপি।নামের সম্রাটকে গ্রেফতার করা হলেও দুষ্কর্মের সম্রাটদের ধরা হচ্ছে না বলে অভিযোগ দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সম্রাট গ্রেফতার হওয়ার সংবাদ পাওয়ার পর রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।সংবাদ সম্মেলন শেষে কাছে এক প্রতিক্রিয়ায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন,ছোট ছোট টোকাই ধরে মানুষের দৃষ্টিকে অন্য দিকে ঘোরানোর নাটক ছাড়া এটা কিছু না।এর আগে জি কে শামীম,খালেদ এবং অন্যান্য যারা গ্রেফতার হয়েছে,তাদের প্রত্যেককেই আওয়ামী লীগের কোনো এমপি,কোনো মন্ত্রী প্রশ্রয় দিয়েছে। কই তাদের(মন্ত্রী-এমপি)ব্যাপারে তো কোনো অ্যাকশন নেই।এ ছেলে তো নামে সম্রাট,এসব দুষ্কর্মের যারা সম্রাট তাদের কাউকে তো গ্রেফতার করতে দেখলাম না। তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ নিতে দেখলাম না।এটা ছোট নাটকেরই একটা দৃশ্য।

এর আগে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন,ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এতদিন পর সম্রাটকে গ্রেফতার দেখানোর নাটক মঞ্চস্থ হয়েছে।

Top