বাবার আসন ফিরে পেলেন সাদ এরশাদ - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

বাবার আসন ফিরে পেলেন সাদ এরশাদ


আলোকিত বার্তা:জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপ নির্বাচনে জয় পেয়েছেন এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ।শনিবার ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে জাতীয় পার্টির এ প্রার্থী পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ এবং এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মটরগাড়ি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।
এছাড়া গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) ১৬৬২, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) ৯২৪ এবং এনপিপির শফিউল আলম (আম) প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট।

রংপুর সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নং ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন। এখানে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২২৪। এর মধ্যে পুরুষ ২ লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪০১।সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১৭৫টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর এ আসনের অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল হাতেগোনা। ভোটারবিহীন অলস সময় কাটিয়েছেন কর্মকর্তারা। ছিল না কেন্দ্রের ভেতরে-বাইরে কোনো উত্তাপ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনটিতে ইভিএমে ভোট নিয়েছিল ইসি। সেবার ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রিটা রহমান পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯। ভোট পড়েছিল ৫২ দশমিক ৩১ শতাংশ।

Top