৪ সহযোগী সংগঠনকে চিঠি ৩০ নভেম্বরের মধ্যে সম্মেলন করতে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

৪ সহযোগী সংগঠনকে চিঠি ৩০ নভেম্বরের মধ্যে সম্মেলন করতে


আলোকিত বার্তা:আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্মেলন সম্পন্ন করতে চার সহযোগী সংগঠনকে চিঠি দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।বৃহস্পতিবার (৩ অক্টোবর)রাতে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটিকে ৩০ নভেম্বরের মধ্যে সম্মেলন সম্পন্ন করতে বলা হয়েছে।কৃষক লীগের সাধারণ সম্পাদক বরাবর দেয়া চিঠিতে বলা হয়েছে, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ২ অক্টোবর ২০১৯ তারিখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের কাউন্সিল অধিবেশন ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেছেন।

চিঠিতে আরো বলা হয়েছে, আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি কৃষক লীগের কাউন্সিল সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।এদিকে জাতীয় সম্মেলনের আগে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম চার সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এতে কেন্দ্র থেকে তৃণমূলের কমিটিতে বড় ধরনের পরিবর্তন আসছে। টেন্ডার ও চাঁদাবাজ, অনুপ্রবেশকারী, অবৈধ ক্যাসিনো পরিচালনাকারী ও এর পৃষ্ঠপোষকসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িতরা বাদ পড়তে যাচ্ছেন।
এ ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং দলীয়ভাবে বিভিন্ন স্তরের নেতাদের অপকর্মের যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে একটি তালিকাও প্রণয়ন করা হয়েছে। আওয়ামী লীগের একাধিক নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।

Top