রোহিঙ্গ জনগোষ্ঠীর প্রত্যাবাসনে চীন যাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখে সে লক্ষ্যে পদক্ষেপ নিতে বলেছেন - Alokitobarta
আজ : বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

রোহিঙ্গ জনগোষ্ঠীর প্রত্যাবাসনে চীন যাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখে সে লক্ষ্যে পদক্ষেপ নিতে বলেছেন


আলোকিত বার্তা:রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গ জনগোষ্ঠীর প্রত্যাবাসনে চীন যাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখে সে লক্ষ্যে পদক্ষেপ নিতে বলেছেন।চীনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মাহবুব উজ জামান আজ বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাকে এ পরামর্শ দেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে এ কথা বলেন।রাষ্ট্রপতি দুই দেশের বিরাজমান সম্পর্ক আরও জোরদারের ওপর জোর দেন।

প্রেস সচিব রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বরেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন খাতে উন্নয়ন অংশীদারিত্বও এখন খুবই চমৎকার।রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে তার দায়িত্বের মেয়াদে দুই দেশের সম্পর্ক আরো জোরদারে কাজ করার আহ্বান জানান।
নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে পালনে রাষ্ট্রপতির পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে তার চীন অবস্থানকালে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব (এশিয়া ও প্যাসিফিক) পেশাদার কূটনীতিক জামান ১৯৮৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেন।এর আগে তিনি সিঙ্গাপুর ও শ্রীলংকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি জেনেভা ও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এবং টোকিও, অটোয়া ও নয়াদিল্লিস্থ বাংলাদেশ মিশনেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।-বাসস

Top