সিঙ্গাপুরে মির্জা ফখরুল চিকিৎসার জন্য হঠাৎ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে মির্জা ফখরুল চিকিৎসার জন্য হঠাৎ


আলোকিত বার্তা:চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ‌বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ ক‌রেন তি‌নি।বিএন‌পি মহাসচিবের একান্ত সহকারি কৃষিবিদ ইউনুস আলী জানান, স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। র‌্যাফেলস হসপিটালে তিনি চিকিৎসা নেবেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাতের সময়সূচিও ঠিক করা হয়েছে। গত কয়েক বছর ধরে ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক হওয়ায় চিকিৎসা নিতে বিএনপি মহাসচিবকে ছয় মাস পর পর সিঙ্গাপুর যেতে হয়।

সর্বশেষ চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুর যান ফখরুল।‌বিএন‌পি চেয়ারপারস‌নের মি‌ডিয়া উইংয়ের সদস্য শায়রুল ক‌বির খান জানান, সিঙ্গাপুরে চিকিৎসা শেষে চলতি সপ্তাহেই বিএনপি মহাসচিব অস্ট্রেলিয়ায় যাবেন ‘এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের(এপিডিইউ) বৈঠকে যোগ দিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংস্থার ভাইস চেয়ারম্যান।

এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা। গণতান্ত্রিক দলগুলোর আন্তর্জাতিক এই সংস্থায় বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো সদস্য। চলতি বছরের মার্চে বিএনপিকে এই সংস্থার স্থায়ী সদস্য করা হয় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংস্থার ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

Top