রাষ্ট্রপতি মো.আবদুল হামিদমঙ্গলবার(১ অক্টোবর)খুলনায় যাচ্ছেন। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে কারও সঙ্গে আপস নয়

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদমঙ্গলবার(১ অক্টোবর)খুলনায় যাচ্ছেন।


আলোকিত বার্তা:রাষ্ট্রপতি মো.আবদুল হামিদমঙ্গলবার(১ অক্টোবর)খুলনায় যাচ্ছেন। নৌঘাঁটি বানৌজা তিতুমীরে ন্যাশনাল স্ট্যান্ডার্ড(জাতীয় পতাকা)প্রদান অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে সেখানে যাচ্ছেন তিনি।বুধবার(২ অক্টোবর)ঢাকায় ফিরবেন তিনি।সফরকালে বুধবার(২ অক্টোবর)সকাল ১০টায় রাষ্ট্রপতি খুলনার খালিশপুরে অবস্থিত নৌঘাঁটি বানৌজা তিতুমীরে ন্যাশনাল স্ট্যান্ডাডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

নৌঘাঁটি বানৌজা তিতুমীরের সার্বিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা)প্রদান করা হবে।অনুষ্ঠানে মন্ত্রী,সংসদ সদস্য,তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।এদিকে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের আগমন উপলক্ষে খুলনায় ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

Top