এক ছাদের নিচেই সব রোগের চিকিৎসা দেয়া হবে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

এক ছাদের নিচেই সব রোগের চিকিৎসা দেয়া হবে।


আলোকিত বার্তা:পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন,এক ছাদের নিচেই সব রোগের চিকিৎসা দেয়া হবে।বিভিন্ন রোগের কারণে রোগীদের নানা হাসপাতালে দৌঁড়াতে হবে না। এ জন্য দেশে সমন্বিত ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই উদার।সোমবার(৩০ সেপ্টেম্বর)রাজধানীর শেরে বাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে‘ডেঙ্গুগাঁথা’শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন,এটা একটা বড় প্রতিষ্ঠান। বাংলাদেশে এমন প্রতিষ্ঠান হতেই হবে।আমাদের অর্থের অভাব নাই।ফলে এ প্রতিষ্ঠান নির্মাণ করতে আমরা প্রস্তুত।ব্যক্তিগতভাবে আমি মনে করি,ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট দ্রুত হওয়া দরকার।এটা না হওয়ার কোনো কারণ দেখি না।

এসময়‘ডেঙ্গুগাঁথা’গ্রন্থের গ্রন্থকার অধ্যাপক ডা.মো.ফয়জুল ইসলাম চৌধুরীর উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন,আপনি ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট নির্মাণে উদ্যোগ নেন।আমার কাছে ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প নিয়ে আসেন।আমি কথা দিচ্ছি,এ প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ফিরে যাবে না। এ প্রকল্প অনুমোদনের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।আমাদের প্রধানমন্ত্রী দেশের মানুষের সুচিকিৎসার জন্য উদার।

দেশের মানুষকে সচেতন করতেই‘ডেঙ্গুগাঁথা’বইটি প্রকাশ করা হয়।বইটির মূল্য ২৫০ টাকা। যেটি পাওয়া যাবে শিমুল প্রকাশনায়।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়েজ(মিলাদ গাজী),নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.)শাহাদাত হোসেন চৌধুরী,ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক সচিব সি কিউ কে মোস্তাক প্রমুখ।

Top