এই তামাশা কেন? এটা কি জনগণ বোঝে না? - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

এই তামাশা কেন? এটা কি জনগণ বোঝে না?


আলোকিত বার্তা:অবৈধ ক্যাসিনো কেলেঙ্কারিতে যুবলীগের আলোচিত নেতা ইসমাইল হোসেন সম্রাটের গ্রেফতার নিয়ে তামাশা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন,সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এই করা হচ্ছে, সেই করা হচ্ছে।এই তামাশা কেন? এটা কি জনগণ বোঝে না?

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রিজভী এ কথা বলেন। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।সম্রাটের গ্রেফতার নিয়ে রিজভী আরও বলেন, কত খেলা কত গল্প? তাদের হাতে পুলিশ তাদের হাতে র‌্যাব,কিন্তু তাও নাকি একটি লোককে খুঁজে পাচ্ছে না।ক্যাসিনোর টাকা কাদের পকেটে যেত তাও নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির এ নেতা। তিনি বলেন,এতগুলো ক্যাসিনো। এর ভাগ কাদের পকেটে যেত?

টিআইবির রিপোর্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী এখন আমেরিকা থেকে বলছেন দুর্নীতির জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। গরিব মানুষের হকের টাকা যায় ত্রাণের তহবিলে।সেখানে মাত্র চার টাকা ভাগে পড়ে গরিব মানুষের,আর আপনার থানার লোক,দলের ওয়ার্ড লেভেলের একটা নেতাকর্মীর চার-পাঁচটা করে বাড়ি,আপনি কি অন্ধ হয়ে গিয়েছিলেন?

‘আপনি কি কোনোদিন তাকিয়ে দেখেননি কী কী ঘটনা ঘটছে? আজকে বেগম পল্লী কার? নাম ধরে কি বলব- এরকম পল্লী কার?আপনি কি এটা শুনেননি? আপনি কি এটা জানতেন না? যারা বেগম পল্লী বানাচ্ছেন তাদের পরিদর্শনে ভ্রমণে পাঠাচ্ছেন, বড় বড় পুটি মাছ খাওয়াচ্ছেন, আর ওই বন্যার্তদের যাদের আহার নেই, খাবার নেই যারা ডুকরে ডুকরে আহাজারি করছে তারা বরাদ্দ পাচ্ছে মাত্র চার টাকা। আর তাদের জন্য বরাদ্দ টাকায় মন্ত্রীরা ভোগবিলাস করছেন।

Top