শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জয়ীতা প্রকাশনী প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জয়ীতা প্রকাশনী প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর


আলোকিত বার্তা:শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জয়ীতা প্রকাশনী প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর সংগ্রামী কর্মময় জীবনের প্রামাণ্য চিত্রগাঁথা‘আলোর পথযাত্রী।
রবিবার(২৯ সেপ্টেম্বর)জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে মোমেন বইটির মোড়ক উন্মোচন ও অ্যাপস উদ্বোধন করেন।এ সময় স্মারক প্রকাশনাটির প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয় এবং গ্রন্থটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এবং ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কর্মময় জীবনের বিশেষ মুহূর্তগুলোকে বহু আলোকচিত্রী নানাভাবে ক্যামেরায় ধারণ করেছেন। পাশাপাশি ফটোসাংবাদিক ইয়াসিন কবীর জয়ের নিজস্ব সংগ্রহও রয়েছে। এর মধ্য থেকে বাছাই করে পাঁচ শতাধিক আলোকচিত্র আটটি পর্বে বিন্যস্ত করা হয়েছে। জন্মদিনে প্রধানমন্ত্রীর বহুমাত্রিক কর্মের মুহূর্তগুলো স্মরণের আলোয় ফিরিয়ে আনার ভেতর দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদনই উদ্দেশ্য বলে জানায় জয়ীতা প্রকাশনী।

পর্বগুলোর শিরোনাম-সেই যে আমার নানা রঙের দিনগুলি, মহিমা তব উদ্ভাসিত, মুক্তিসংগ্রামের অগ্রদূত,গণতন্ত্রের পথে অভিযাত্রা,ফিনিক্স পাখির গানধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর গল্প,চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’:বিশ্বজোড়া সম্প্রীতি, ভুবনময় সুখ্যাতি, মাদার অব হিউম্যানিটি ও অন্য আলোয় শেখ হাসিনা।৩৬০ পৃষ্ঠার বইটিতে রয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার একটি তথ্যবহুল সংক্ষিপ্ত জীবনী ও সৈয়দ শামসুল হকের ‘আহা, আজ কী আনন্দ অপার!’ কবিতাটি। জয়ীতা প্রকাশনীর স্মারক গ্রন্থ ‘আলোর পথযাত্রীর সম্পাদনা, প্রচ্ছদ ও অঙ্গপরিকল্পনা করেছেন শাহরিয়ার খান বর্ণ।

Top