ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১০ দিনে উদ্ধার - Alokitobarta
আজ : বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১০ দিনে উদ্ধার


আলোকিত বার্তা:ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১০ দিনে উদ্ধার করা টাকা ও স্বর্ণালংকার রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম।

রবিবার তিনি গণমাধ্যমকে জানান,এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের পর মামলা করার সময় থানায় টাকা ও স্বর্ণালংকার জমা দেয়া হয়েছে। সেগুলো আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে।

ক্যাসিনো,জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে ১০ দিনের অভিযানে র‍্যাব এ পর্যন্ত ২০১ জনকে আটক করেছে। উদ্ধার করেছে অস্ত্র,বিদেশি মদ,সিগারেট,বিয়ার,হেরোইন, কষ্টি পাথরের মূর্তি,ক্যাসিনো ও জুয়া খেলার সামগ্রী। জব্দ করা হয় কয়েক কোটি টাকা,ডলার,এফডিআর ও সঞ্চয়পত্রের কাগজপত্র এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার।

Top