ইনডেমনিটি দেয়ায় দুর্নীতি বাড়বে সরকারি কর্মকর্তা কর্মচারীদের - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

ইনডেমনিটি দেয়ায় দুর্নীতি বাড়বে সরকারি কর্মকর্তা কর্মচারীদের


আলোকিত বার্তা:সরকারি চাকরি আইন-২০১৮ প্রণয়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক ধরনের ইনডেমনিটি প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
তারা বলেন,আইনে এ ধারা দুদকের আইনের যে প্রাধান্য তা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেলায় খর্ব করবে।এতে দুর্নীতি বৃদ্ধি পাবে।রোববার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের শীর্ষ দুই নেতা এ সব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন,ফৌজদারি মামলা ছাড়াও দুর্নীতির মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতার করতে চাইলে সরকারের অনুমতি নেয়ার যে বিধান সংযুক্ত করা হয়েছে তা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক ধরনের‘ইনডেমনিটি’প্রদান করবে।ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি দৃশ্যমান হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রলম্বিত হবে।তারা বলেন,সরকারি কর্মচারী আইন ২০১৮ সংবিধানের মৌলিক বিধানসমূহের সঙ্গে সাংঘর্ষিক। বিনা ভোটের এ সরকার আমলা নির্ভর। তাই বৈষম্যমূলক ও সংবিধানের মৌলিক অধিকার পরিপন্থী এ আইন দিয়ে দুর্নীতিগ্রস্ত আমলাদের দায়মুক্তি প্রদান করে তাদের সমর্থন ধরে রাখতে সরকার মরিয়া হয়ে উঠেছে।

Top