বিএনপির কাছে ক্ষমতা, লোভ-লালসার। - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

বিএনপির কাছে ক্ষমতা, লোভ-লালসার।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন,রাজনীতি আওয়ামী লীগের কাছে ব্রত।আর বিএনপির কাছে ক্ষমতা, লোভ-লালসার।প্রকৃত রাজনীতিবিদরা আওয়ামী লীগ করেন আর উচ্ছিষ্টরা জড়িত বিএনপির সঙ্গে।বিএনপি রাজনীতির কাক।যাদের উচ্ছিষ্টই প্রিয়।

রবিবার(২৯ সেপ্টেম্বর)আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এম এ মান্নানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণানুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন,আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে না। দলের সব নেতারা সবসময় ক্ষমতা, লোভ-লালসার বাইরে। আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে।আর রাজনীতির কিছু উচ্ছিষ্টদের নিয়ে বিএনপির সৃষ্টি।তিনি বলেন,আওয়ামী লীগ সভাপতি মাদক, দুর্নীতি, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন।আর বিএনপি দুর্নীতিকে প্রশ্রয় দিতে নিজেরাই দলের ৭ ধারা সংশোধন করেছে।তাদের সে ধারায় লেখা ছিল,দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত কেউ দলের নেতা হতে পারবে না। তারা এ ধারা সংশোধন করে দুর্নীতিকে লালন করছে।

প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ মান্নানকে স্মরণ করে হাছান মাহমুদ বলেন, তার কাছ থেকে রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে রাজনীতিতে ধৈর্য ধরতে হয়, কীভাবে বিনয়ী হতে হয়। তিনি কখনো কর্মীদের সঙ্গে উচ্চস্বরে কথা বলতেন না। সব সময় হেসে কথা বলতেন, সবার কথা শোনতেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ দলের অঙ্গ সংগঠনের নেতারা।

Top