চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ! আওয়ামী লীগ ৭২ সালে ক্ষমতা গ্রহণ করে, স্বাধীন দেশে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছে সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো বিদ্যুতের বড় ধরনের গ্রিড বিপর্যয় সম্পর্কে নতুন সূর্যোদয়

চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়।


আলোকিত বার্তা:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়।যারা দেশের আইন অমান্য করে,আইনের বিরুদ্ধে কাজ করে তাদের সকলের বিরুদ্ধে এই অভিযান। যারা অনৈতিক ব্যবসা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

রোববার সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬তম বিসিএস(আনসার)কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আসাদুজ্জামান খান কামাল বলেন,প্রধানমন্ত্রী আজকে দেশকে যে অবস্থানে নিয়ে গেছেন তা ধরে রাখতে আমাদের অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।সেজন্য অন্যায় যেই করুক,জনপ্রতিনিধি বা কর্মচারী যেই হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ,অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক নিমাই কুমার দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top