প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।শনিবার(২৮ সেপ্টেম্বর)সকাল ১০টায় এ মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক জিলানী।

মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট শহীদদের রূহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, বিভিন্নমুখী ষড়যন্ত্র থেকে প্রধানমন্ত্রীকে হেফাজত কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

অন্যদের মধ্যে মোনাজাতে অংশ নেন- ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. এ বি এম জাহাঙ্গীর আলম, ডা. এ কে এম বদরুল আহসান, উপ-পরিচালক ফজলুল হক, মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, জুবাইর আহম্মদ আযহারী ও আবদুল হাই মোল্লাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ধর্মপ্রাণ মুসল্লি।

Top