নিউইয়র্কে আওয়ামী লীগের দুই কর্মী আহত হন। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

নিউইয়র্কে আওয়ামী লীগের দুই কর্মী আহত হন।


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে আওয়ামী লীগের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।এ হামলায় আওয়ামী লীগের দুই কর্মী আহত হন।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল। এ সময় বিএনপির ব্যানারে কর্মসূচি থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার বিকেলে শেখ হাসিনার সমর্থনে আওয়ামী লীগে নেতাকর্মীরা স্লোগান দেন। অন্যদিকে তার বিরোধিতায় স্লোগান দেন বিএনপি নেতাকর্মীরা। শেখ হাসিনাকে কটূক্তি করে বিএনপির সমাবেশ থেকে স্লোগান উঠলে প্রতিবাদ জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপির সমাবেশের একদল চড়াও হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর।নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘বিএনপির ব্যানারে থাকা ছাত্রশিবিরের কর্মীরা ইট ছোড়ে। এতে আওয়ামী লীগের দুজন আহত হন।’

হামলার সময় নিউইয়র্ক পুলিশ এসে দুজনকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ওই দুই যুবককে ছেড়ে দেয়া হয়। এরপর পুলিশি বেষ্টনীর মধ্যে আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করে উভয়পক্ষ।হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘যারা মারপিটের ঘটনায় লিপ্ত, আমি তাদের চিনি না।‘তারা বিএনপির লোক নন। হয়ত সমর্থক। অতি-উৎসাহীরা এমন অপকর্ম চালিয়েছে, যার দায়িত্ব বিএনপি নিতে পারে না। কারণ আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি।’

আওয়ামী লীগের কর্মসূচিতে ছিলেন- নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা প্রদীপ কর, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, মামনুনুল হক চৌধুরী, রেজাউল করিম রেজনু, শেখ জামাল, সেবুল মিয়া, ইফজাল চৌধুরী, খন্দকার মনসুর, নিজাম চৌধুরী, শাহ বখতিয়ার, হিন্দাল কাদির বাপ্পা, শরিফ কামরুণ হিরা, মমতাজ শাহানাজ, রহিমুজ্জামার সুমন, জামাল হোসেন, আবুল হুসেন, আবু তাহের, ইউসুফ চৌধুরী, ইকবাল ইউসুফ, সমীরুল ইসলাম বাবলু, শিব্বির আহমেদ শেখ সেলিম, জি আই রাসেল, মাহমুদুন্নবী বাকী, এম ফজলুল রহমান, নাফিজ জুয়েল, দারা বিল্লাহ, তুহিন, মনির চৌধুরী।

বিএনপির কর্মসূচিতে ছিলেন দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, এম এ বাতিন, জাকির এইচ চৌধুরী, মিল্টন ভূইয়া, আবু তাহের, গোলাম ফারুক শাহীন, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাইদুর রহমান সাঈদ, জসীমউদ্দিন (ভিপি), আনোয়ার হোসেন খোকন, কাওসার আহমেদ, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, পারভেজ সাজ্জাদ, মোহাম্মদ জে হোসেন, মাজহারুল ইসলাম জনি।

Top