পুলিশি অভিযানে রাষ্ট্রের ভয়াবহ পচন দৃশ্যমান হয়েছে বলে দাবি - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

পুলিশি অভিযানে রাষ্ট্রের ভয়াবহ পচন দৃশ্যমান হয়েছে বলে দাবি


আলোকিত বার্তা:পুলিশি অভিযানে রাষ্ট্রের ভয়াবহ পচন দৃশ্যমান হয়েছে বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এই পচনের জন্য সরকারকে দায়ী করেছে দলটি।বুধবার গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

জেএসডির দফতর ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম আনছার উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, “রাষ্ট্রীয় সুবিধাভোগী গোষ্ঠী আইন-সংবিধান সবকিছু উপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে অবৈধ সম্পদের বিপুল বিস্তার ঘটিয়েছে। গত কয়েক দিনে পুলিশি অভিযানে ‘রাষ্ট্রের এই ভয়াবহ পচন’ দৃশ্যমান হয়েছে। শুধু রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘস্থায়ী করার জন্য সরকার তার দলীয় স্বার্থে এসব মাফিয়াকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দৈত্য হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়,আইনের শাসন উপেক্ষা করে ভোট ডাকাতির আড়ালে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণের কৌশলে বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সুতরাং এ দায় সরকারকে বহন করতে হবে। বিদ্যমান অবস্থা চলতে থাকলে মুক্তিযুদ্ধের রাষ্ট্র মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে যাবে এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।

পুলিশি অভিযানের নামে আইওয়াশ করে এ গভীর সংকট নিরসন হবে না বা রাষ্ট্রের ক্ষত মুছে যাবে না। বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন, অনির্বাচিত সরকারের পদত্যাগ, ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, কেন্দ্রীভূত ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনগণের ক্ষমতায়নসহ স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করেই বিদ্যমান ভয়াবহ সংকট থেকে উত্তরণ সম্ভব।

Top