শুদ্ধি অভিযানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

শুদ্ধি অভিযানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।


আলোকিত বার্তা:দেশের বিভিন্ন ক্লাবে চলমান শুদ্ধি অভিযানের মধ্যে এবার শুদ্ধি অভিযানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। রোহিঙ্গাদের ভোটার করার প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের একের পর এক সম্পৃক্ততা পাওয়ায় এ সিদ্ধান্ত বলে জানিয়েছে ইসি সচিবালয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইসি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর ইসলাম।

তিনি বলেন,আমরা শুদ্ধি অভিযানে নেমেছি।রোহিঙ্গাদের ভোটার করার প্রক্রিয়ায় যারা জড়িত সে যেই হোক,তাকে খুঁজে বের করবো। যে কোন পদ মর্যাদার ব্যাক্তিবর্গ হোক। এখানে যদি বিভাগীয় মামলা করতে হয়, আমরা বিভাগীয় মামলা করবো। ফৌজদারি মামলা করতে হলে তা আমরা করবো। যারা ইতিপূর্বে চাকরি চ্যুত, তাদের কঠোর নজরদারির মধ্যে রাখার জন্য আমরা গোয়েন্দাদের সহযোগিতা গ্রহণ করবো।

সার্ভার সুরক্ষায় নেয়া হচ্ছে আরো ৫ ধাপে প্রযুক্তিগত নিরাপত্তা।তিনি বলেন,চট্টগ্রামের ভোটারদের যাচাই-বাছাইয়ের আওতায় আনা হবে নতুন করে। এই ডাটাবেজ এনআইডিকে সুরক্ষিত করার জন্য, যা যা পদক্ষেপ প্রয়োজন আমরা তা করবো।

Top