ক্যাসিনো আইনি কাঠামোর মধ্যে আনার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস

ক্যাসিনো আইনি কাঠামোর মধ্যে আনার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই


আলোকিত বার্তা:ক্যাসিনো আইনি কাঠামোর মধ্যে আনার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।গত কয়েক দিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীর ক্রীড়া ক্লাবগুলোতে অভিযান চালিয়ে ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করছে। এসব ক্লাবের সাথে ক্ষমতাসীন দল ও এর অঙ্গ সংগঠনের নেতাদের জড়িত থাকার খবর পাওয়া যাচ্ছে, গ্রেফতারও হচ্ছেন কেউ কেউ।

সরকার ক্যাসিনো একেবারে বন্ধ করে দেবে,নাকি আইনি কাঠামোর মধ্যে রাখবে?জনতে চাইলে ওবায়দুল কাদের বলেন,ক্যাসিনো বিষয়ে এখন টার্বুলেন্স (তোলপাড়) চলছে। এ সময়ে এটা নীতিমালার মধ্যে এনে চালু করা হবে,নাকি একেবারেই আইডিয়াটা বাদ দেয়া হবে -এ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে কোনো আলাপ-আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। কাজেই এ বিষয়ে এ মুহূর্তে মন্তব্য করতে চাই না।নেতাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার কথা শোনা যাচ্ছে -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বাইরে যাওয়ার বিষয়ে কতজনের বিরুদ্ধে নির্দেশনা রয়েছে আমি জানি না। সার্ভেল্যান্সে (নজরদারি) আছে অনেকে, সেটা আমি জানি। সংখ্যাটা আমি ঠিক জানি না।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের লোকজন নজরদারিতে আছে কি-না? -জানতে চাইলে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘সব তো আওয়ামী লীগের লোকজনই। আগে কোন দল ছিল এটা বলে তো লাভ নেই। আমি আমার দলে নিলাম কেন? এখন সে আমার দলের পরিচয়ই ব্যবহার করছে। কাজেই আমি ঘর থেকেই অভিযান শুরু করেছি।

Top