বেনাপোলে ৩০ কেজি ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বেনাপোলে ৩০ কেজি ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২


মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩০ কেজি দেশি ইলিশ মাছসহ দুই চোরাচালানীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- আরফিন (১৯) ও বিল্লাল হোসেন (২২)।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরফিন পুটখালী গ্রামের আনার আলীর ছেলে ও বিল্লাল একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এইচ এম আব্দুল লতিফের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বাজারের পাশে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ইলিশ মাছ ভারতে পাচারের প্রস্তুুতি নিচ্ছিলেন তারা।এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Top