প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান অভিযানে কোন রকম আপোষ না করার নির্দেশ - Alokitobarta
আজ : সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান অভিযানে কোন রকম আপোষ না করার নির্দেশ


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান অভিযানে কোন রকম আপোষ না করার নির্দেশ দিয়ে গেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার(২৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাদের বলেন,অপরাধী যেই হোক কেউই ছাড় পাবে না। সরকার আটঘাট বেঁধেই নেমেছে।দুর্নীতি, দুর্বৃত্তায়ন,মাদক,সন্ত্রাসী কার্যক্রম যতদিন চলবে ততদিন অভিযান চলবে।সরকারের জনপ্রিয়তা বেড়েছে উল্লেখ করে কাদের বলেন,বিএনপির সৎসাহস নেই বলে হাওয়া ভবন,খোয়াব ভবন নামে যে দুর্নীতি হয়েছে, তাদের ধরতে পারেনি।

Top