ঢাকায় অবৈধ ক্যাসিনো ব্যবসায় র‌্যাবের অভিযানে এখন কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

ঢাকায় অবৈধ ক্যাসিনো ব্যবসায় র‌্যাবের অভিযানে এখন কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে


আলোকিত বার্তা:ঢাকায় অবৈধ ক্যাসিনো ব্যবসায় র‌্যাবের অভিযানে এখন কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরশনিবার সকালে ছাত্রদলের নতুন নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ঢাকার ক্যাসিনো ব্যবসায় যুবলীগ নেতাদের সম্পৃক্ততাকে ক্ষমতাসীনদের দুর্নীতির প্রমাণ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, তাদের একেবারে উচ্চপর্যায় থেকে তৃণমূলের কর্মী পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত। তারই কিছু প্রমাণ আপনারা গত কয়েক দিন ধরে দেখছেন।তিনি বলেন, ঢাকা মহানগর থেকে শুরু করে যুবলীগ, ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত সবখানেই তারা আজকে যে ভয়াবহ আকারে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে, এটি দেশের জন্য এবং জনগণের জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে।

ক্যাসিনো ব্যবসা বিএনপির আমলেই শুরু হয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, উনাকে জিজ্ঞাস করুন তো এটি (ক্যাসিনো) পত্রপত্রিকায় কখন সামনে এসেছে? বিএনপির আমলে তো কখনও মিডিয়াতে আসেনি।আজকে পত্রপত্রিকা, টেলিভিশনে যেভাবে এসেছে, এতে প্রমাণিত হয়ে গেছে যে, আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি নয়; তারা বাংলাদেশের যে রাজনৈতিক কাঠমো তা ভেঙে ফেলছে, সামাজিক কাঠামো তা ভেঙে ফেলছে এবং এ দেশকে সত্যিকার অর্থে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।ছাত্রদলের কাউন্সিল নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের সব ষড়যন্ত্র-চক্রান্ত ভেদ করে অত্যন্ত সফলভাবে ছাত্রদলের কাউন্সিল হয়েছে। নতুন দিগন্তের সূচনা হয়েছে এই কাউন্সিলের মধ্য দিয়ে।

ছাত্রদলের নবনির্বাচিত দুই নেতাসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের জিয়ার কবরের সামনে আন্দোলনের শপথ করান ফখরুল।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ছাত্রদলের সাবেক নেতা আবুল খায়ের বাবলু, আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, সাইফুল আলম নীরব, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, আমিরুল ইসলাম খান আলীম, শহিদুল ইসলাম বাবুল, আবদুল আউয়াল খান, হাবিবুর রশীদ হাবিব, রাজীব আহসান, আকরামুল হাসান, ইয়াসীন আলী উপস্থিত ছিলেন।

Top