শেখ হাসিনাকে সহযোগিতা দেবে জাপা দুর্নীতি বিরোধী অভিযানে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

শেখ হাসিনাকে সহযোগিতা দেবে জাপা দুর্নীতি বিরোধী অভিযানে


আলোকিত বার্তা:সারা দেশে চলমান ক্যাসিনো অভিযানকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন,এ অভিযানে জাতীয় পার্টি শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে।রবিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভায় এ কথা জানান তিনি।জি এম কাদের বলেন,সঠিক ও অত্যন্ত শক্তিশালী নেতৃত্বে শেখ হাসিনা দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি ও অনিয়মের সমস্যা দূর করবেন। আমরা ওনাকে কথা দিতে চাই,জাতীয় পার্টির তরফ থেকে এ প্রচেষ্টার সব সময় তার পাশে থাকবে। তাকে সর্বাত্মক সহযোগিতা করবে।আমরা যখন যেভাবে পারি,যেভাবে ওনারা চাইবেন,সেভাবে এ কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সহযোগিতা করব।

কলাবাগান ক্লাবে ক্যাসিনো পরিচালনায় নাম উঠে এসেছে জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাপার মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর নাম।এ বিষয়ে জানতে চাইলে জি এম কাদের বলেন, এ বিষয়ে পরে বলব।আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন জেলা ও উপজেলায় জাতীয় পার্টির কমিটিগুলোকে ঢেলে সাজানোর কথা জানান জি এম কাদের।তবে তৃণমূলের অবস্থা যে শোচনীয়, তা এ সভায় স্বীকারও করে নেন জি এম কাদের।

তিনি বলেন, অনেক জায়গায় আমাদের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ফুরিয়েছে। প্রায় জায়গায় সমস্যা আছে, বিশৃঙ্খলা আছে। কাউন্সিলের আগে এসব গুছিয়ে নিতে না পারলে সংগঠনকে সার্বিকভাবে শক্তিশালী করতে পারব না আমরা।দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত যারা মেনে নেবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান জাপা চেয়ারম্যান।দলে যারা দ্বন্দ্বে জড়িয়েছেন,শৃঙ্খলা ও ঐক্যের স্বার্থে তাদের মীমাংসা করতে বলব।তবে যুক্তি তর্কের পরেও যারা একমত হবেন না,তাদের বিষয়ে আমি কঠিন হব।জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিলে দলটির গঠনতন্ত্র সংশোধনের আভাসও দেন জি এম কাদের।

Top