বিশৃঙ্খলার উসকানি না দিয়ে সরকারকে সহযোগিতা করুন। - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস

বিশৃঙ্খলার উসকানি না দিয়ে সরকারকে সহযোগিতা করুন।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন,বিশৃঙ্খলার উসকানি না দিয়ে সরকারকে সহযোগিতা করুন। রাজনৈতিক ইস্যু হিসেবে রোহিঙ্গা সংকটকে বেছে না নিয়ে এর সমাধানে এগিয়ে আসুন।রবিবার (২২ সেপ্টেম্বর) কক্সবাজার জেলার আট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী রোহিঙ্গাদের উসকানি দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে। তবে সরকার বসে নেই।

সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় বসে নেই জানিয়ে তিনি আরো বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারের কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে। সে লক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও জাতিসংঘ অধিবেশনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে চীন-ভারতের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। যেহেতু তাদের ভূমিকাটা বেশি কাজে আসবে।রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন এনজিও প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু এনজিও রোহিঙ্গাদের বিএনপির মতো উসকে দিচ্ছে। কোনো এনজিও যদি মানবিক সেবার আড়ালে দেশের স্বার্থবিরোধী কাজ করে, তাহলে তাদের আমাদের দরকার নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

Top