দল ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য দলের ভেতরে আগাছা-পরগাছা পরিষ্কারের সিদ্ধান্ত - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

দল ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য দলের ভেতরে আগাছা-পরগাছা পরিষ্কারের সিদ্ধান্ত


আলোকিত বার্তা:দল ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য দলের ভেতরে আগাছা-পরগাছা পরিষ্কারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবংসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার বিকেল ৪টার দিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজারের পর্যটন মোটেল শৈবাল সংলগ্ন খোলা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।ওবায়দুল কাদের বলেন,আমি স্পষ্ট করে বলতে চাই,টেন্ডারবাজরা সাবধান হয়ে যাও।চাঁদাবাজরা সাবধান হয়ে যাও।দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা সাবধান হয়ে যাও। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে গেছে। এই অ্যাকশন শুধু ঢাকায় নয়,সারাদেশে চলবে।

তিনি বলেন,অপকর্ম-অপরাধ যেই করবে,যত বড় রাঘব-বোয়াল,গডফাদারই হোক না কেন,কাউকে ছাড় দেয়া হবে না।আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়,অনিয়ম,দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে‘জিরো টলারেন্স’নীতি নিয়েই অগ্রসর হচ্ছেন।জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম,উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Top