ক্যাসিনো ব্যবসার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে। - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

ক্যাসিনো ব্যবসার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে।


আলোকিত বার্তা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,ক্যাসিনো ব্যবসার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে। সরকার দেশকে জুয়াড়িদের দেশে পরিণত করেছে। এ কারণে সরকারের পদত্যাগ করা উচিত।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মহিলা দল এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।ফখরুল বলেন,কী অবস্থা চলছে দেশটার। মনে হচ্ছে,দেশটা জুয়াড়িদের দেশে পরিণত হয়ে গেছে। এ সরকারকে যদি আমি বলি জুয়াড়িদের সরকার, তা হলে আমার কোনো অপরাধ হতে পারে, বলেন?

তিনি বলেন,এটি এখন সম্পূর্ণভাবে গেমলারদের হাতে পড়ে গেছে।গেমলিংয়ে চলে গেছে।আর চাঁদাবাজি।চিন্তা করতে পারেন,আওয়ামী লীগের ছোট নেতা,বড় নেতা,পাতি নেতাতাদের দাপটে বাংলাদেশে আর কেউ থাকতে পারছে না।

Top