সরকারের সময় আর বেশিদিন নেই - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সময় আর বেশিদিন নেই


আলোকিত বার্তা:সরকারের সময় আর বেশিদিন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, সরকারের সময় আর বেশিদিন নেই। ২/৩ মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। নতুবা রাস্তায় মানুষ নেমে আসলে পালানোর সুযোগ পাবেন না।শুক্রবার রাজধানীর পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মুক্তিমঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।অলি আহমদ বলেন, দেশে কে বা কারা ক্যাসিনো চালায় এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীই নয়, সরকারও জানে। একটি মুসলিম এবং সভ্য দেশে এটা কীভাবে সম্ভব?

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সব প্রমাণ থাকার পরও বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। প্রতিটি জায়গায় সরকার দলীয় নেতাকর্মীরা ভাগাভাগির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এ কারণে সরকারি কর্মকর্তারা এখন আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে সম্মান করে না।দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এখন ক্লাস হয় না উল্লেখ করে অলি আহমেদ বলেন, অযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে সরকার। পৃথিবীর ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, জাগপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান প্রমুখ।

Top