ক্যাসিনোর কার্যক্রমের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... ইলিশ ধরতে নদী-সাগরে ফিরছেন জেলেরা,নিষেধাজ্ঞা শেষ এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি,শহরে অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন জামানত হারালেন ইসলামী আন্দোলনে প্রার্থী ক্রয়মতায় চাপ,মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই তিন বছর পিছিয়ে ২০২৯ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ দেশে-বিদেশে চাহিদা মিলছে না দক্ষ চালক ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় ব্যাপক অনিয়ম,কারচুপি,পোলিং এজেন্টদের বের করে দেওয়ার উপনির্বাচনে জয়ী হলেন বিএনপির প্রার্থী

ক্যাসিনোর কার্যক্রমের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে


আলোকিত বার্তা:ক্যাসিনোর কার্যক্রমের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর)পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক এআইজি(মিডিয়া)সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,খেলাধুলা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সরকারি সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়া এসব ক্লাবে স্বাভাবিক কার্যক্রমের অন্তরালে নানা ধরনের বেআইনি কাজ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ শুরু থেকেই এ ধরনের হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করেছে।

তিনি আরো বলেন,ক্যাসিনো পরিচালনাকারী ক্লাবগুলোর বিরুদ্ধে ইতোমধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান পরিচালনা করছে। অবৈধ এসব কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। ক্যাসিনোর কার্যক্রমের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Top