ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮২ হাজার ৪৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮২ হাজার ৪৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


আলোকিত বার্তা:ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮২ হাজার ৪৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৭৬৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৪৮৫ জন রোগী।সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬১৬ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান।

তিনি জানান,২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন ও ঢাকার বাইরে ৪১৭ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৯৩ জন রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৪৯২ জন।এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২০৩ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর মধ্যে ১১৬টি মৃত্যু পর্যালোচনা করেছে কমিটি। তার মধ্যে ৬৮ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৪৬ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৪৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন ভর্তি হয়েছে।এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৮ জন, রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ৩ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১ জন ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১ জন রোগী ভর্তি হয়েছে।

ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৫ জন রোগী।পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮ জন ও খুলনা বিভাগে ১৫৭ জন, রংপুর বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, সিলেট বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Top