রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে যারা জাড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে যারা জাড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।


আলোকিত বার্তা:রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন,রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে যারা জাড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।পাসপোর্ট নিতে হলে আগে স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট ও জন্মনিবন্ধন প্রক্রিয়ার পর পুলিশ ভেরিফিকেশন হয়। সেক্ষেত্রে পুলিশসহ যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,রোহিঙ্গারা যখন এদেশে ঢুকেছে, তখন বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের নিবন্ধন করা হয়েছে। ফলে তারাজাল পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়ছে। তারপরও যারা এই জালিয়তিতে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে।

বর্তমানে বাংলাদেশ ১১ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। এসব রোহিঙ্গা দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের সহায়তায় বাংলাদেশি জাল পাসপোর্স তৈরি করে বিদেশ যাচ্ছে। সেখানে গিয়ে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে। ফলে বিদেশে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।জানা গেছে,বর্তমানে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে অবস্থান করছে।

Top