পুলিশের সামনে দিয়ে চোর চলে যাচ্ছে, প্রধানমন্ত্রীর সিগন্যাল ছাড়া তাদের গ্রেফতার করা হচ্ছে না। - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া...

পুলিশের সামনে দিয়ে চোর চলে যাচ্ছে, প্রধানমন্ত্রীর সিগন্যাল ছাড়া তাদের গ্রেফতার করা হচ্ছে না।


আলোকিত বার্তা:পুলিশের কাজে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পুলিশের সামনে দিয়ে চোর চলে যাচ্ছে, প্রধানমন্ত্রীর সিগন্যাল ছাড়া তাদের গ্রেফতার করা হচ্ছে না।তাই যদি হয়, তবে আরও একজন যুবলীগ নেতার নাম কয়েকদিন ধরে পত্রিকায় এসেছে, বলা হয়েছে যেকোনো সময় তিনি গ্রেফতার হবেন, অথচ তাকে গ্রেফতার করা হচ্ছে না। কালকেও দেখলাম রাত দেড়টার সময় তিনি পুলিশের সামনে দিয়ে, গোয়েন্দাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এই মানবন্ধনের আয়োজন করে।

ক্যাসিনো অভিযান নিয়ে যুবলীগের সভাপতি আইনশৃ্ঙ্খলা বাহিনীকে উল্টো ধমক দিয়েছেন মন্তব্য করে যুবদলের সাবেক সভাপতি আলাল বলেন, ‘পুলিশের সবাই খারাপ না। আমরা যখন দেখি পুলিশের গর্বিত সদস্য কুকুরের মুখ থেকে যখন নবজাতককে ছিনিয়ে নিয়ে পরম পিতৃস্নেহে তাকে বড় করেন, আমরা তাকে স্যালুট জানাই। ৯৯৯-এ ফোন করে একভাই ধর্ষণের কবল থেকে এক বোনকে উদ্ধার করেছে, আমরা সেই পুলিশকে স্যালুট জানাই। কিন্তু যখন দেখি পুলিশের সামনে দিয়ে ধর্ষণকারী, চোর চলে যায়, তখন বড় খারাপ লাগে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অন্যায় অবিচারের বিরুদ্ধে নেতৃত্ব দেয়ার জন্য বেগম খালেদা জিয়ার উপস্থিতি দরকার। আমরা তার মুক্তির জন্য রাজপথে আছি। আশা করি, বাংলাদেশের মানুষ হতাশ হবে না।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শামীমুর রহমান শামীম, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. শাকিল, সহ-সভাপতি ডা. শহিদুল ইসলাম সিরাজ, দফতর সম্পাদক ফখরুজ্জামান ফখরুল, মাসুদ রানা, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মারুফ হাসান, শহিদুল ইসলাম, ডা. শেখ ফরহাদ, ডা. বদর উদ্দিন, যুগ্ম মহাসচিব ডা. রফিকুল ইসলাম, ডা. এ কে এম ফরিদ উদ্দিন, ডা. মেহেদী হাসান প্রমুখ।

Top