৩ লাখ ৫০ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। - Alokitobarta
আজ : বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

৩ লাখ ৫০ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।


আলোকিত বার্তা:সারাদেশে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃতিকারীদের অশুভ তৎপরতা রোধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এজন্য গোয়েন্দা সংস্থাসহ আমরা সবাই সজাগ থাকব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা-সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা ৩১ হাজার ১০০টি। আমাদের ধর্মীয় নেতারা বলেছেন, এ সংখ্যা আরো বাড়তে পারে। গত বছরের তুলনায় এবার কমপক্ষে এক হাজার পূজা মণ্ডপ বাড়বেমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে গত বছরের তুলনায় ২৩৭টি পূজা মণ্ডপ বাড়ছে। পূজা মণ্ডপগুলোর আশপাশে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। যেখানে বিদ্যুৎ আছে সেখানের মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের জন্য বলা হয়েছে। এছাড়া হ্যান্ড মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপনের জন্যও বলা হয়েছে।

প্রতিটি পূজা মণ্ডপে স্থানীয়দের সমন্বয়ে একটি আইন-শৃঙ্খলা কমিটি থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবকও থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা সমন্বয় করে কাজ করবে। এবার পূজা মণ্ডপে মহিলা স্বেচ্ছাসেবকও থাকবে। স্থানীয় বখাটেরা যেন পূজা মণ্ডপে নারীদের উত্ত্যক্ত করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্বেচ্ছাসেবকরা প্রস্তুত থাকবে।

Top