দেশের বর্তমান রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে। - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস

দেশের বর্তমান রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে।


আলোকিত বার্তা:জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন,দেশের বর্তমান রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে। এ শূন্যতা জাতীয় পার্টিই হতে পারে গণমানুষের আস্থার স্থান। জাতীয় পার্টি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে। গণমানুষের সমর্থন নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে জাতীয় পার্টি।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গুলশান-বনানী ও মহাখালী এলাকার শতাধিক সাবেক বিএনপি নেতা জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

অনুষ্ঠানে যোগদানকারীদের স্বাগত জানিয়ে জিএম কাদের বলেন,জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন গরীব-দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু।অসহায় ও দুঃস্থ মানুষের স্বার্থে আজীবন নিবেদিত ছিলেন তিনি।আমরা পল্লীবন্ধুর আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন করতে এগিয়ে চলছি। আপনারা আমাদের সাথে থেকে হুসেইন মুহম্মদ এরশাদের যোগ্য অনুসারী হিসেবে নিজেদের প্রমাণ করবেন।এসময় বনানী থানা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন সরদার, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান রাজু, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, গুলশান থানা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বনানী থানা বিএনপির সাবেক সহ-সম্পাদক মতিউর রহমান উজ্জল, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সদস্য নিয়ামুল ইসলাম মাসুদসহ শতাধিক বিএনপি নেতা-কর্মী জিএম কাদেরের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় প্রমুখ।

Top