ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৬ শতাংশ কমেছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৬ শতাংশ কমেছে


আলোকিত বার্তা:ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ২৪ ঘণ্টায় ৬ শতাংশ কমেছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদফতর।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৬১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।সেই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩৭ জন।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে রাজধানীতে ১৯৮ জন ও ঢাকার বাইরে ৪১৭ জন ভর্তি হয়েছেন।

সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৪৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।এদের মধ্যে ঢাকা মহানগরীতে ৯৯৩ এবং দেশের অন্যান্য এলাকায় ১ হাজার ৪৯২ জন চিকিৎসা নিচ্ছেন।কন্ট্রোল রুম জানায়,চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮১ হাজার ৮৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭৯ হাজার ১২৯ জন।সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইডিসিআর)ডেঙ্গু সন্দেহে ২০৩টি মৃত্যুর তথ্য পেয়েছে।এর মধ্যে সংস্থাটি ১১৬টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৬৮টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

Top