আওয়ামী লীগের রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া...

আওয়ামী লীগের রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করেছে


আলোকিত বার্তা:আওয়ামী লীগের রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন,এলডিপির প্রেসিডেন্ট ড.কর্নেল(অব.)অলি আহমদ।সোমবার(১৬ সেপ্টেম্বর)এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।তিনি বলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কর্মকাণ্ডে জাতি হতবাক হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে অনতিবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গ্রেফতার করা হোক। পাশাপাশি তিনি যাদের ঘুষ দিয়েছেন ছাত্রলীগের সেই নেতাদের গ্রেফতার করা হোক। এই দুর্নীতির ব্যাপারে তথ্য ফোনালাপে প্রকাশ পেয়েছে। সুতরাং নতুন ভাবে কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

কর্নেল অলি বলেন,রূপপুরের বালিশ কাণ্ড, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি,ফরিদপুর হাসপাতালের পর্দা কাণ্ড,খাগড়াছড়ির ডেউ টিনসহ হাজার হাজার কোট টাকার দুর্নীতির খবর ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। সরকার জানে মাদক ব্যবসার সঙ্গে কারা জড়িত, ব্যাংকের টাকা লুটের সঙ্গে কারা জড়িত, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে কারা জড়িত।

তিনি আরো বলেন,প্রায় আড়াই লাখ হাজার কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়েছে নিশ্চিত সরকার এ ব্যাপারে অবগত আছেন। অদ্যবদি কোনো বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে অতিতে কোনো সরকার ব্যবস্থা গ্রহণ করেনি। যার ফলশ্রুতিতে সরকারি দলের ছাত্র ও যুবকদের রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করেছে।তিনি বলেন,বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে দলীয়করণ এবং রাজনীতি করণের ফলে অদক্ষ শিক্ষকরা ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় তার গৌরব প্রায় হারাতে বসেছে।

এলডিপির প্রেসিডেন্ট বলেন,বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সঠিক নীতিমালা না থাকার কারণে শিক্ষার মান নিম্নমুখী।ইদানীং আমরা লক্ষ্য করেছি শিক্ষা অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে অবৈধ টাকা অর্জনের জন্য ছাত্রলীগের সোনার ছেলেরা লিপ্ত হয়েছে। এ ক্ষেত্রে যুবলীগ,আওয়ামী লীগের নেতা ও বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও পিছিয়ে নেই।

Top