অক্টোবরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

অক্টোবরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা


আলোকিত বার্তা:সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল রবিবার রাতে প্রকাশ হয়েছে।মৌখিক পরীক্ষা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের(ডিপিই)মহাপরিচালক ড.এ এফ এম মনজুর কাদির।প্রকাশিত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশে ৫৫ হাজার ২৯৫ জন পাস করেছেন।তিনি বলেন,যারা লিখিত পরীক্ষায় পাস করেছেন তাদের মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ডিপিইতে আসতে বলা হয়েছে। প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেয়া হবে।

তিনি বলেন,৩০ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শেষ করা হবে। ১০ অক্টোবর থেকে জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে। অক্টোবরের মধ্যেই দেশের ৬১টি জেলার মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এরপর ফলাফল জেলা পর্যায় থেকে ডিপিইতে পাঠানো হবে। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল পরবর্তী এক মাসের মধ্যে প্রকাশ করা হবে।প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসেবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Top