রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মহাব্যবস্থাপক(জিএম)থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি)পদে ১১ জন পদোন্নতি পেয়েছেন। - Alokitobarta
আজ : বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মহাব্যবস্থাপক(জিএম)থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি)পদে ১১ জন পদোন্নতি পেয়েছেন।


আলোকিত বার্তা:রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মহাব্যবস্থাপক(জিএম)থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি)পদে ১১ জন পদোন্নতি পেয়েছেন।অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ১৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন আজ সোমবার জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ হাইজবিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মহাব্যবস্থাপক মো. জাহিদুল হককে সোনালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), আইসিবির মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলামকে অগ্রণী ডিএমডি, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জসীম উদ্দিনকে প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক শিরীন আখতারকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি, কর্ম সংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুল মান্নানকে কর্ম সংস্থান ব্যাংকের ডিএমডি, রুপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কাইসুল হককে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহাম্মদ চৌধুরীকে অগ্রণী ব্যাংকের ডিএমডি, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইদ্রিছকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুল জব্বারকে জনতা ব্যাংকের ডিএমডি, আইসিবির মহাব্যবস্থাপক মো. কামাল হোসেনকে গাজী পল্লী সঞ্চয় ব্যাংকের ডিএমডি, এবং আইসিবি মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহানকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ডিএমডি করা হয়েছে।

Top