নতুন বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. জাফর উদ্দিন। - Alokitobarta
আজ : বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

নতুন বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. জাফর উদ্দিন।


আলোকিত বার্তা:নতুন বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন। তাকে নিয়োগ দিয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।বাণিজ্য সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মফিজুল ইসলাম গত ৮ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে গেছেন।

জাফর উদ্দিন এর আগে অর্থ বিভাগে অতিরিক্ত সচিব (বাজেট ও সামস্টিক অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন। মধ্য মেয়াদী বাজেট কাঠামো এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ২০০৮ সালে ফিলিপাইন্সের ইউনিভার্সিটি অব ইস্ট থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।জাফর উদ্দিন নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাব রক্ষক হিসেবে ১৯৮৮ সালে কর্মজীবন শুরু করেন।

Top