দায়িত্ব গ্রহণ করলেন মোহা.শফিকুল ইসলাম। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ! আওয়ামী লীগ ৭২ সালে ক্ষমতা গ্রহণ করে, স্বাধীন দেশে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছে সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো বিদ্যুতের বড় ধরনের গ্রিড বিপর্যয় সম্পর্কে নতুন সূর্যোদয়

দায়িত্ব গ্রহণ করলেন মোহা.শফিকুল ইসলাম।


আলোকিত বার্তা:ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)৩৩তম কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া বিদায় নেয়ার পর ৩৪তম কমিশনার হিসেবে শুক্রবার(১৩ সেপ্টেম্বর)দায়িত্ব গ্রহণ করলেন মোহা.শফিকুল ইসলাম।গত ২৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহা.শফিকুল ইসলামকে ডিএমপির কমিশনার হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

শফিকুল ইসলাম এর আগে পুলিশের সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।তিনি ১৯৮৯ সালে ৮ম বিসিএস(পুলিশ)ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন।চাকরি জীবনে তিনি পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ জেলা, পটুয়াখালী জেলা, সুনামগঞ্জ জেলা, কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন।

এছাড়াও পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ,ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ,ডিআইজি ঢাকা রেঞ্জ,এন্টি টেররিজমের প্রধান (অ্যাডিশনাল আইজিপি),অ্যাডিশনাল আইজিপি(এইচআরএম)পুলিশ হেডকোয়ার্টার্স ও অ্যাডিশনাল আইজিপি সিআইডি হিসেবে দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তার পেশাদারিত্ব ও দক্ষতার জন্য তিনি একাধিকবার বিপিএম পদকে ভূষিত হন।

মোহা.শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।১৯৮৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ডিগ্রি লাভ করেন।এদিকে বিদায়ী কমিশনার মো.আছাদুজ্জামান জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। গত ৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

Top