জনগণের আস্থায় যেন ফাটল না ধরে সে জন্যও নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস

জনগণের আস্থায় যেন ফাটল না ধরে সে জন্যও নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,এই আস্থা ধরে রাখতে দলটির সব পর্যায়ের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।আর জনগণের আস্থায় যেন ফাটল না ধরে সে জন্যও নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।শনিবার(১৪ সেপ্টেম্ব)সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,আমাদের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস রয়েছে।আমরা মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। মানুষ জানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় এবং হবে। এই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায় পর্যন্ত যেসব নেতাকর্মী রয়েছেন- তাদের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন,আওয়ামী লীগের নিয়মিত সম্মেলনের মাধ্যমে সংগঠনকে গতিশীল রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে দেশে ও জাতির কল্যাণে কাজ করতে হবে।তিনি আরো বলেন,বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।কেউ নষ্ট করতে পারবে না। আমরা এগিয়ে যাচ্ছি,এগিয়ে যাব। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব।দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সভাপতিমণ্ডলীর সদস্য,যুগ্ম সম্পাদক,সম্পাদক এবং কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Top