এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি ভেঙে যাবে।আল্লাহর রহমতে তা হয়নি। - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস

এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি ভেঙে যাবে।আল্লাহর রহমতে তা হয়নি।


আলোকিত বার্তা:জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের বলেছেন,অনেকে মনে করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি ভেঙে যাবে।আল্লাহর রহমতে তা হয়নি।আমাদের মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল তা সাময়িক। আমাদের এ ঐক্য ধরে রাখতে হলে সবাইকে ঐক্যকদ্ধ হতে হবে।শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে পার্টির ঢাকা বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জিএম কাদের বলেন, আগামী জাতীয় কাউন্সিলের আগেই অসমাপ্ত জেলার সম্মেলেন শেষ করতে হবে। সেজন্য আমরা বিভাগীয় কমিটি গঠন করে দিয়েছি। তাদের মতামতের ভিত্তিতেই জেলা কমিটি অনুমোদন দেয়া হবে। আগামী কাউন্সিলে নতুন নেতৃত্ব গড়ে উঠবে। আমাদের ঘর খালি নয়, কেউ ঘুমিয়ে আছে অথবা মনের কষ্টে দূরে সরে আছে। সকাউন্সিলের পর আমাদের ঘর পরিপূর্ণ হবে।

সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে বিভাগীয় সভায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, পার্টির ভাঙন ঠেকাতে আমরা সবাই একযোগে কাজ করেছি। রংপুর- ৩ আসনে আমরা সবাই চেয়েছি এরশাদ পরিবার থেকে এখান এমপি হোক। সবার সিদ্ধান্তেই সাদকে এখানে মনোনয়ন দেয়া হয়েছে। সাদকে জিতাতে যদিও আমরা নিজেরা এনাফ। তারপরও আশা করছি সরকার এ বিষয়ে আমাদের সহযোগিতা করবে।

রাঙ্গা বলেন, সামনে অনেক পরিবর্তন হবে। অনেকে যোগদান করবে। প্রয়োজনে প্রেসিডিয়ামের সংখ্যা ১০০ হবে। এরপর সিনিয়রদের ২১ সদস্য স্টিয়ারিং কমিটি করা হবে। তারা দলের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিবে।তিনি আরো বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। এরশাদ আমাকে তিনবার বহিস্কার করেছিলেন। কর্মীরা না চাইলে কালকেই আমি মহাসচিব পদ থেকে পদত্যাগ করতে প্রস্তত।

সভাপতির বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, রওশন এরশাদ ও জিএম কাদের এক ও অভিন্ন। তাদের ঐক্যবদ্ধ নেতৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে।প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের সঞ্চালনায় বিভাগীয় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম এমপি, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এসএম সাত্তার, জহিরুল আলম রুবেল, গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম শফিক, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, হোসেন ইয়াহিয়া ও মোতাহার হোসেন মানিক।

Top