আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।জাতিসংঘ সদর দফতরের কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।একই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভাষণ দেবেন।পরদিন সকালে বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা। খবর এনআরবি নিউজ।

জানা গেছে,জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি সাধারণ পরিষদে ১৬তম ভাষণ যথারীতি বাংলায় দেবেন।এ ছাড়া জলবায়ু,টেকসই উন্নয়ন এবং জনস্বাস্থ্য,শরণার্থী ইস্যুতেও বিভিন্ন অনুষ্ঠানে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।রোহিঙ্গা ইস্যু এবারো প্রাধান্য পাবে জাতিসংঘের বিভিন্ন ফোরামে।এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতিও এ বিশ্বসভায় প্রশংসিত হবে বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার ঘনিষ্ঠ কর্মকর্তারা থাকবেন হোটেল প্যালেসে। ওই হোটেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বেশ কয়েকজন বিশ্বনেতা অবস্থান করবেন। সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে।অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেএফকে এয়ারপোর্টে বিপুল অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছে।এ নিয়ে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ,মহিলা লীগ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জনসংযোগও শুরু হয়েছে।আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন।ওইদিন দুপুরে টাইমস স্কয়ারসংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে।

Top