প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল পিছিয়ে গেছে। - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল পিছিয়ে গেছে।


আলোকিত বার্তা:সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হওয়ার কথা ছিল।কিন্তু ফল প্রকাশের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আগামী সপ্তাহে তা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানতে চাইলে ডিপিইর মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির বৃহস্পতিবার বলেন,সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শেষ হয়েছে। আজ (বৃহস্পতিবার) নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও হঠাৎ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার বাইরে যাওয়ায় তা পিছিয়ে গেছে। কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

আগামী সপ্তাহের কোন দিন তা প্রকাশ করা হবে- জানতে চাইলে তিনি বলেন, আগামী সপ্তাহের প্রথম দিকে এ ফলাফল প্রকাশ করা হতে পারে।তবে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, ফলাফল তৈরির কাজ শেষ, এখন তা প্রতিমন্ত্রী ও সচিবের স্বাক্ষরের অপেক্ষায় ফাইলবন্দি হয়ে আছে। আগামী রোববার প্রতিমন্ত্রীর স্বাক্ষর নেয়া সম্ভব হবে। সেদিন অথবা সোমবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হবে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে

Top